সাংবাদিক আব্বাসের মায়ের কবর জিয়ারত করলেন ড. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন : ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক আব্বাসের মায়ের কুলখানি শেষে তাঁর কবর জিয়ারত করেছেন লক্ষ্মীপুর–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. রেজাউল করিম।

 শুক্রবার জুমার নামাজের পর তিনি কবর জিয়ারতে অংশ নেন।

এ সময় ড. রেজাউল করিম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি কিছু সময় নীরবে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে ড. রেজাউল করিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের ব্যক্তিগত শোকেও আমাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।”

এ সময় তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।

কবর জিয়ারতের সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সাংবাদিক আব্বাসের স্বজন ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।