লক্ষ্মীপুরে শিক্ষার্থী ও স্থানীয়দের বিক্ষোভ, হাদি হত্যার বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়কে অবস্থান নেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। তারা ‘হাদির হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হাদি হত্যার ২৪ দিন পেরিয়ে গেলেও মূল আসামিদের এখনও গ্রেপ্তার করা হয়নি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।