খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া, জেলা বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

হাসান মামুন : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুর জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপির কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, খালেদা জিয়া সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন এবং মজলুম মানুষের কণ্ঠস্বর ছিলেন। জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত কান্নাজড়িত কণ্ঠে বলেন, “তার জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়। আমাদের নেত্রী চলে গেলেও তার ত্যাগ ও সংগ্রামের আদর্শ চিরস্মরণীয় থাকবে।”

জেলা যুবদল ও ছাত্রদলের নেতারা খালেদা জিয়াকে শুধু নেতা নয়, এক মায়ের মতো আখ্যায়িত করেন এবং উল্লেখ করেন, তার চলে যাওয়ায় রাজনীতি ও জাতি এক শক্তিশালী কণ্ঠস্বর হারিয়েছে।