লক্ষ্মীপুরে রায়পুর থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার আবু তারেক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক রায়পুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন। 

রোববার দুপুরে তিনি থানার বিভিন্ন দপ্তর, ফোর্সদের ব্যারাকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং থানার সার্বিক শৃঙ্খলা, কর্মপরিবেশ ও সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন এবং পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবা করার আহ্বান জানান।

থানা কর্তৃপক্ষ জানান, নতুন পুলিশ সুপারের এ পরিদর্শনে সদস্যদের মনোবল আরও বৃদ্ধি পেয়েছে।