লক্ষ্মীপুরে গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

চর রমনী মোহন ইউনিয়নে ন্যায়সংগত বিচারকার্য পরিচালনা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নম্বর চর রমনী মোহন ইউনিয়নের গ্রাম আদালতে স্থানীয় দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই শুনানিতে বাদী ও বিবাদী পক্ষের বক্তব্য শোনেন গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মিসেস নয়ন বেগম।

শুনানিতে উপস্থিত দুই পক্ষের অভিযোগ ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে তিনি মামলার বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন। দীর্ঘদিনের চলমান বিরোধ নিষ্পত্তি হওয়ায় উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।

গ্রাম-পর্যায়েই নাগরিকদের ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পরিচালিত গ্রাম আদালতের এ ধরনের কার্যক্রম স্থানীয়ভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ইউনিয়নের কয়েকজন বাসিন্দা।