চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

এস আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে জেলার সাংবাদিকদের নিয়ে, নবাগত পুলিশ সুপার-গৌতম কুমার বিশ্বাসের, 

মতবিনিময় ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কনফারেন্স রুমে এসভা অনুষ্ঠিত হয়। 

সভায় নবাগত পুলিশ সুপার , তিনি বলেন,সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ  জেলায়, মাদক, অস্ত্র চোরাকারবারী,নারী নির্যাতন , চুরি ছিনতাইসহ, জেলার সকল অপরাধ দমনে,সাংবাদিকসহ  সমাজের সকল মানুষেকে সাথে নিয়ে, জেলার সন্ত্রাস ও অপরাধ দমনে, সবাইকে সাথে নিয়ে,একসাথে কাজ করতে চাই, এছাড়া  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,জেলার  আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সকল অপরাধ নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি,সমাজের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। 

এবং  সকলের সহযোগিতা কামনা করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,এ,এন,এম,অসীম ফিরোজ, গোয়েন্দা শাখা কর্মকর্তাসহ জেলার পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

 সেখানে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সাথে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা হয়।