
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : দেশের বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোঃ আব্দুর রশিদ ভূঁইয়া ঢাকার হেমায়েতপুর বিসিক শিল্পনগরীতে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার সময় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন।
তিনি ঢাকা হাইড অ্যান্ড স্কিনসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার সুজ ও ফুটওয়্যার এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মরহুম মঙ্গলবার বিকাল আনুমানিক ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে মৃত্যু বরণ করেন।
মরহুমের নামাজে জানাজা বুধবার সকাল সাড়ে ১০টা ঘটিকায় লেদার কলেজ মাঠ, হাজারীবাগে অনুষ্ঠিত হয়।
জানাজার পর মরদেহ নোয়াখালীর কাবিলপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাজার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
