
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার জনস্বার্থে প্রাপ্ত অভিযোগের পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা নির্দেশে চরশাহী ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম গতকাল সোমবার বন্ধ করা হয়।
স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে বালু উত্তোলন রোধ, পাইপ ধ্বংস এবং ড্রেজার মেশিন জব্দ করে এই অভিযান পরিচালিত হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ নম্বর চরশাহী ইউনিয়নে বোরহান কর্তৃক অবৈধ বালু উত্তোলনের খবর পাওয়া গেলে তৎক্ষণাৎ অভিযান শুরুর নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ মোতাবেক সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস চালু করে অভিযানের প্রক্রিয়া তদারকি করে। এ সময় বালু উত্তোলন কার্যক্রম বন্ধ, পাইপ বিনষ্ট এবং ড্রেজার মেশিন জব্দ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা বলেন, “জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”
