রায়পুরে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৮নং নম্বর ওয়ার্ডের কলেজ রোড সংলগ্ন হাজীবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে মোহাম্মদ সেলিম ও হাসান নামের দুই ব্যক্তির বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্র, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা এসে তার বসত বাড়িতে আগুন দেয় । মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং দুইটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় চেষ্টা চালান। তবে ততক্ষণে ঘরের সকল মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ সবকিছু পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্রয় ক্ষতি হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে দুই পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সহায়তার খবর পাওয়া যায়নি। এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এই ঘটনায় এখন পর্যন্ত প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

পরে স্থানীয় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক এবং শোকের ছায়া নেমে এসেছে।