চাঁদপুর সদর উপজেলা মৎস্য খামারিদের মাঝে মাছের খাদ্য বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় চাঁদপুর সদর উপজেলার প্রান্তিক মৎস্য খামারিদের মাঝে মাছের খাদ্য বিতরণ করেন। 

প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সাখাওয়াত জামিল সৈকত। 

উপস্থিত ছিলেন  তপন রায়, উপজেলা কৃষি অফিসার, চাঁদপুর সদর। 

সঞ্চালনা করেন  মির্জা ওমর ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,  চাঁদপুর সদর। 

উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য খামারীবৃন্দগণ।