খুঁজে ফিরি একাকার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

আবু জাহেদ খন্দকার

আকাশ পানে ভেসে বেড়াই অপরুপ নিলাময়,
যেমন করে ভরে ওঠে আলো নিয়ে সূর্যদয়।
নয়ন দৃষ্টিতে মন ভরে দেখিবার সময় কালে,
যেমন করে পাখি গান গায় গাছের ডালে।

চারিদিকে আলো রুপে অধর ফুল হয় সুবাসিত,
তোমার রূপে মায়া জুড়ে লাগে অবিরত।
হৃদয়ে নিরে তোমাকে নিয়ে করে তুলপাল,
সেই হাসি থাকুক তোমার মনে চিরকাল।

তোমার কাজল কালো আঁখিতে মেলে পাখির ডানা,
যখন স্বপ্নহীন ঘুমের ঘরে দেখি তার‌ই মুখ খানা।
তুমি যখন নদীর পারে বসে হেসে বলতে কথা,
বুকের মাঝে ঠাঁই মিলে যেতো কবিতা অমরতা।

তুমি প্রেম হীন নারী রূপসী তোমাত‌ই দিশেহাড়া,
তোমাতেই খুঁজে পাই জীবনে বেঁচে থাকার সাড়া।
অচেনা শহড়ে খুঁজে ফিরি প্রেমহীন হিদয় খানি,
সব খানে খোঁজাখুঁজি পরেও কোনো খানে পাইনি।