রামগতি উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার গতকাল সোমবার সকালে লক্ষ্মীপুর রামগতি উপজেলা পরিদর্শন করেন। 

এ সময় তিনি রামগতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও রামগতি পৌরসভা পরিদর্শন করেন। 

এছাড়াও তিনি পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স স্কিম, এসইডিপি প্রকল্পের 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেন। 

তিনি রামগতি পৌরসভা পরিদর্শনকালে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং রামগতি পৌরসভা পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেন।

 পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।