
মো.ওমর ফারুক, জেলা প্রতিনিধ: জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরের ১৭ জন শহীদের নামে ১৭টি বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে সদর উপজেলা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরমার হোসেন প্রমুখ।
জানা যায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে “একজন শহীদ, একটি গাছ”—এই স্লোগানে লক্ষ্মীপুর জেলায় ১৭ জন শহীদের নামে ১৭টি বৃক্ষরোপণ করা হয়েছে। যা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ করা হবে।
