
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে সুপেয় পানির সংকট নিরসনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য বুধবার ট্যাংক বিতরণ করে গবেষণা প্রতিষ্ঠান বারসিক।
সাতক্ষীরার আশাশুনিতে সুপেয় পানির সংকট নিরসনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) উপজেলার চাপড়ার মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্কে নেটজ্ বাংলাদেশ-এর সহায়তায় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় এসব পানির ট্যাংক বিতরণ করে গবেষণা প্রতিষ্ঠান বারসিক।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ট্যাংকগুলো হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাসুম বিল্লাহ, আশাশুনি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শরিতুল্যাহ, ইউপি সদস্য মো. শাহিনুর আলম শাহিন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, ইউপি সদস্য তপন সরকার, ইউপি সদস্য (সংরক্ষিত) মোছা. ময়না খাতুন, আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন, আইডিয়াল কর্মকর্তা সুব্রত বাছাড় প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ প্রকল্পের আওতায় আশাশুনি ও শ্যামনগর উপজেলার আটটি ইউনিয়নের সিএসও সদস্যদের মাঝে।
