লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধন করা হয়।। 

 এই উদ্যোগের মাধ্যমে ইউনিয়নবাসী ডিজিটাল সেবা ও তথ্যপ্রযুক্তির সুবিধা পেতে চলেছেন।

চররুহিতা ইউনিয়নটি লক্ষ্মীপুর জেলার দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন।

 ইউনিয়নের আয়তন প্রায় ২৮.৫৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৬২,১১৭ জন। ইউনিয়নে ৬টি গ্রাম রয়েছে এবং এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত।

 ইউনিয়নের রাস্তার মোট দৈর্ঘ্য ৪৪ কিলোমিটার, যার অধিকাংশই কাঁচা রাস্তা। এছাড়া, ইউনিয়নে ৬টি হাট-বাজার রয়েছে, যার মধ্যে রসুলগঞ্জ বাজার অন্যতম।