অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

ছবি : ভোরের পত্রিকা

কে এ সৌরভ খাঁন, সিনিয়র রিপোর্টার :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও মসজিদের জন্য কার্পেট বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে উত্তর নিশ্চিতপুর কল্যাণমূলক সংগঠনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন আজকের পত্রিকার মহাব্যবস্থাপক (সার্কুলেশন) এবিএম জাকারিয়া। প্রধান অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সহযোগী অধ্যাপক শামীম আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশলী নূরুল ইসলাম, মাহমুদুর হাসান চৌধুরী, জাহিদ আলম, মাহবুব আলম জমাদার, জয়নাল আবেদীন বেপারী, সাইফুল ইসলাম মোল্লা, মাসুদ মিয়াজী, মুহাম্মদ শাহ আলম, শাহীন কাদির জমাদার, মোস্তফা মিয়াজী, ইলিয়াস মিয়াজী, সুমন সরকার, জাহিদ সরকার, লিটন জমাদার প্রমুখ।