
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান-২০২৫ এর আওতায় জব্দকৃত ৭টি নৌকার উন্মুক্ত নিলাম সফলভাবে সম্পন্ন হয়েছে। নিলাম প্রক্রিয়া সকাল ১০টা শুরু হয় এবং মোট নিলাম মূল্য ৭৩ হাজার ৭০০ টাকা আদায় করা হয়। যার সাথে ভ্যাট ও আয়করসহ মোট রাজস্ব আদায় হয়েছে ৮১ হাজার ৪৪০ টাকা।
নিলামে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় জেলে ও সাধারণ জনগণও নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।
এই নিলাম কার্যক্রমের মাধ্যমে জাটকা রক্ষা ও অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ আবারও দৃশ্যমান হলো।
