রায়পুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের কর্মবিরতী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

মাহমুদুন্নবী সুমন(রায়পুর)লক্ষ্মীপুর প্রতিনিধি :

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন এর নির্দেশনায় সারাদেশের ন্যায় আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় রাযপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের এক ঘন্টা কর্মবিরতী কর্মসূচী পালন করা হয়েছে।

গত ০৯/০২/২৫ ইং তারিখে ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক চার দফা দাবী আদায় এবং মন্ত্রণালয় কতৃক প্রতিশ্রুতি মোতাবেক চার দফা দাবী বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ প্রশাসনের উসকানিমূলক হামলা ও নৃশংস ভাবে আহত করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন রায়পুর উপজেলা উপ-সহকারী মেডিকেল অফিসার  রিয়াজ হোসেন,সাঈদুল হক রুবেল, বিপুল কুমার, আজিম হোসেন, মোজাম্মেল  সহ আরো অনেকে। 

এই সময় বক্তৃতায় অংশ গ্রহণ করিগণ বলেন 

মন্ত্রণালয় কতৃক প্রতিশ্রুতি মোতাবেক চার দফা দাবী বাস্তবায়ন ও শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ প্রশাসনের উসকানিমূলক হামলা বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।