শ্রীনগরে  স্কুল ছাত্র রোমানের সন্ধান ও উদ্ধারের দাবীতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • ফরহাদ হোসেন জনি,শ্রীনগর প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেলতলী গঙ্গাপ্রসাদ জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র  রোমান শেখের (১৫) নিখোঁজ হওয়ার ১৭ দিনেও মেলেনি  সন্ধান। উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে সহস্রাধিক শিক্ষার্থী ওস্থানীয় এলাকাবাসী।

 বৃহস্পতিবার বেলা ১০টায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের সিংপাড়া নামক স্থানে  ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন,স্কুল ছাত্র 

রোমান শেখ সংসারের অভাব-অনটনের কারণে পড়াশোনার পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো। 

গত ২১ জানুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ১৭দিন পার হলেও সে উদ্ধার হয়নি। তার অটোরিকশা টি উদ্ধার করেছে পুলিশ সাথে ৪জনকে গ্রেফতারও করেছে তবুও রোমান কে উদ্ধার করতে পারেনি। আমরা অনতি বিলম্বে রোমানের উদ্ধার ও অপরাধীদের বিচারের দাবি জানাই।

মানববন্ধনে বেলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন মিয়া,সহ কারী শিক্ষক  সাঈদ কাজী,হাসনা হেনা,সহ ম্যানেজিং কমিটির সাবেক  সদস্য মঞ্জু মিয়া ও লাভলুসহ অন্যান্যরা বক্তব্যদেন।