তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাগাতিপাড়ায় ক্ষুদ্রঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • রিয়াজুল ইসলাম রিয়াজ,নাটোর

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় অসহায়, প্রতিবন্ধী নারী ও পুরুষদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

 বুধবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৩ জন পুরুষ ও ৫ জন নারীর মাঝে সাড়ে সাত লাখ টাকা ঋণ পুন:বিনিয়োগ হিসেবে বিতরণ করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি খাদেমুল ইসলাম,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাশরাফী বিন মোস্তফা সাফাত প্রমুখ।