ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মো. জামিল আহমেদ ওয়াসিম :

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশন থেকে ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাইকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

আটক সুস্মিতা পান্ডে ও সত্যজিৎ পান্ডে মাগুরা সদর এলাকার ঢাকা রোডের স্বপন পান্ডের ছেলে ও মেয়ে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, দুপুরে ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করার পর তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করলে সুস্মিতা পান্ডে শিকার করেন সে  ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এবং তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি। 

এ সময় তাদের আটক করে বেনাপোল পোর্ট  থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।