
লক্ষ্মীপুর কমলনগরের চৌধুরী বাজার আঞ্চলিক ইমাম কল্যাণ পরিষদের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কমলনগর উপজেলার চর মার্টিন মুন্সিগঞ্জ বাজারে শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা মুফতি শরিফুল ইসলাম, সংগঠন এর সাধারণ সম্পাদক মাওলানা হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আজাদ, প্রচার সম্পাদক আবুল বাশার এবং সংগঠন এর সদস্য বৃন্দ।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত সংগঠন এর সভাপতি মাওলানা শরিফুল ইসলাম বাশার।
এ শীত বস্ত্র বিতরণ শেষে গরীব অসহায়দের জন্য দোয়া করা হয়েছে। পরবর্তীতে সংগঠনের জন্য দোয়া করা হয়েছে।
