পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে হাফসা আক্তার (৮) ও সোহাগ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

নিহত হাফসা হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে ও সোহাগ আঁধার মানিক গ্রামের মো. সুমনের ছেলে।

গতকাল সোমবার সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে হাফসা ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে সোহাগ পানিতে ডুবে মৃত্যু বরণ করে। 

জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরে যায়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ বলেন, দুই শিশুকেই আমরা মৃত অবস্থায় পেয়েছি।