
লক্ষ্মীপুর জেলায় বিএনপির তিনটি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপি।
ওই কমিটিগুলো হলো লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা (পশ্চিম), রায়পুর উপজেলা, রায়পুর পৌর বিএনপি।
গত রোববার সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর উপজেলা (পশ্চিম) বিএনপি আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল। রায়পুর উপজেলা বিএনপি: আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া। রায়পুর পৌর বিএনপি: আহ্বায়ক এবিএম জিলানী, সদস্য সচিব সফিকুল আলম আলমাস।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু জানান, দলকে শক্তিশালী করার লক্ষ্যে এসব কমিটি ঘোষণা করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটের কমিটি ঘোষণা করা হবে।
