উৎসব মুখর পরিবেশে নাচে গানে অনুষ্ঠিত হলো জাহান আইডিয়াল স্কুলের ক্লাসপার্টি 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • এস হোসেন মোল্লা  :

রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে অবস্থিত জাহান আইডিয়াল স্কুলের প্রধান শাখায় দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বছরের শেষ প্রান্তে এসে বরাবরের মতোই এই বছরেও আনন্দ উৎসব উপলক্ষ্যে এ ক্লাস পার্টি আয়োজিত হয়েছে। পবিত্র আল-কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল এইচ এম সাইফুল ইসলাম। 

উপস্থাপনার দায়িত্ব পালন করেন শিক্ষিকা ফারহানা ইয়াসমিন নূর। 

অনুষ্ঠানটি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কাজী তাইফ সাদাতের অনুপ্রেরণা ও পরিচালনায় আয়োজন করা হয়েছে। 

জাহান আইডিয়াল স্কুলের ১৪টি শাখা (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) এবং জাহান ইন্টারন্যাশনাল স্কুলের ২৭টি শাখা (ইংলিশ মিডিয়াম) এবং নেক্সাস ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন ড. কাজী তাইফ সাদাত।

এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান একের পর এক ছড়া, কবিতা, গান ও নাচ পরিবেশনায় উপভোগ্য হয়ে ওঠে উক্ত ক্লাস পার্টিতে। আরও সঙ্গীত পরিবেশন করেন উক্ত স্কুলের সংগীত শিক্ষক শোয়েব হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীগণ। 

উক্ত অনুষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন ধাপে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। 

শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন সুবর্ণা  মল্লিক ও ফারহানা ইয়াসমিন শান্তা (২০২৩ ইং সালের শ্রেষ্ঠ শিক্ষিকা), শৈবালি সুলতানা(২০২৩ ইং সালের শ্রেষ্ঠ উপস্থিতি), মুনিয়া আক্তার মিষ্টি (২০২৩ ইং সালের শ্রেষ্ঠ মতবিনিময় কারী)।

পরবর্তীতে কেক কাটা এবং সম্মিলিতভাবে নাচে, গানে পুরোপুরি আনন্দঘন, উৎসবমুখর পরিবেশে স্মৃতিময় হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি । এ পার্টি ছিল স্কুলের চতুর্থতম ক্লাস পার্টি ।

প্রিন্সিপাল এইচ এম সাইফুল ইসলাম জানান, জাহান আইডিয়াল স্কুল বর্তমান যুগের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাপনায় সকল শিক্ষার্থীদের উন্নতমানের শিক্ষা,  নৈতিকতা, চিন্তা-চেতনার প্রসার ও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিসহ এক নতুন দিগন্তের সূচনায় বদ্ধপরিকর। 

তিনি আরও জানান, জাহান আইডিয়াল স্কুলের মোট ১৪টি শাখার মধ্যে প্রধান শাখা হচ্ছে উত্তরা ১৪নং সেক্টরের অত্র শাখাটি যা প্রিন্সিপাল সাইফুল ইসলাম দক্ষতার সাথে পরিচালনা করে ইতিমধ্যেই প্রচুর সুনাম ও সম্মানের অধিকারী হয়েছেন।