পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্যমূল্যের দাবিতে সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে মতবিনিময় ও প্রতিবাদ সভা করেছে ক্ষুদ্র চা চাষিরা।সোমবার দুপুরে পঞ্চগড় শের-ই বাংলা পার্ক সংলগ্ন মুক্তমঞ্চে এই সভার আয়োজন করে পঞ্চগড় ক্ষুদ্র চা চাষি অধিকার বাস্তবায়ন কমিটি নামের একটি সংগঠণ।সংগঠণটির আহ্বায়ক সায়েদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পঞ্চগড়র সদর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, দেবীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি আ.স.ম নূরুজ্জামান, জেলা আইনজীবি সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।