
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স এর সহসভাপতি শংকর মজুমদার, বণিক সমিতির সহসভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আবুল হাসনাত সোহেল প্রমুখ।
সভায় জানানো হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা ২০২৩-২০২৪ অর্থ বছরে জেলায় ৩৫ টি অভিযানের মাধ্যমে ৩৫ টি অভিযান পরিচালনা করে ১০ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
২০২৪-২০২৪ অর্থ বছরে ৮ অভিযানের মাধ্যমে ১৪ টি প্রতিষ্ঠানে ৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করে অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হয়।
