চাঁদপুর মেঘনা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ২৬ জেলে আটক, ২০ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর নৌ-অঞ্চলে নিরাপদ প্রজনন রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের দায়ে ২৬ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। এর মধ্যে ২০ জনকে কারাদণ্ড এবং ৬ জনের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ। 

চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টার অভিযানে নৌ-পুলিশের ১২টি ফাঁড়িতে ৬ লাখ ৮৮ হাজার ৮’শ মিটার জাল, ৫টি নৌকাসহ ১’শ ৮৯ কেজি ইলিশ জব্দ করা হয়।

এসব অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

১৩ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ উৎপাদন বাড়াতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে।