উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার বন্যার্ত পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলায় উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার বন্যার্ত পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালের দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের জামিরতলি আস সুন্নাহ আলিম মাদরাসা প্রাঙ্গণে এর আনু্ষ্ঠানিকভাবে এসব গরুর গোস্ত বিতরণ করা হয়। 

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় ২ হাজার পরিবারে মাঝে ৩৫টি গরুর মাংস বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে ২ কেজি করে মাংস দেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বন্যার্তদের হাতে এসব মাংস তুলে দেন।

জামায়াত নেতা ড. রেজাউল করিম বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশে শুরু থেকেই দলের প্রত্যেকটি নেতাকর্মী বন্যার্ত মানুষের পাশে রয়েছেন। এরই ধারাবাহিকতায় প্রায় ২ হাজার পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। 

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যারা গত দেড় থেকে দুইমাস গরুর মাংস খেতে পারেননি, তাদের জন্যই আমাদের এ উদ্যোগ ছিল।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউ এম রুহুল আমিন ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্যা পাটওয়ারী ও চন্দ্রগঞ্জ থানা জামায়তের সেক্রেটারি রেজাউল করিম সুমন প্রমুখ।