
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি আদেশ জারি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশকে ট্রাফিক-মিরপুর জোনে, পিআর অ্যান্ড এইচআরডি বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুল হককে মিরপুর বিভাগের দারুসসালাম জোনে, এয়ারপোর্ট জোনের আসমা আক্তার সোনিয়াকে ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগে এবং দক্ষিণখান জোনের রাকিবা ইয়াসমিনকে পিআর অ্যান্ড এইচআরডি বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া লালবাগ বিভাগের (পেট্রোল-কোতোয়ালি) সহকারী পুলিশ কমিশনার মো. তারিকুল ইসলাম মাসুদকে দক্ষিণখান জোনে, উত্তরা বিভাগের (পেট্রোল-উত্তরা পূর্ব) সহকারী পুলিশ কমিশনার এম ফখরুল হাসানকে এয়ারপোর্ট জোনে, ট্রাফিক-মিরপুর বিভাগের মো. হালিমুল হারুনকে ভিআইপি অ্যান্ড ভিভিআইপি প্রটেকশন বিভাগে এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে লালবাগ বিভাগের (পেট্রোল-লালবাগ) হিসেবে বদলি করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে।
