চাঁদপুরে স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন : জেলা প্রশাসক কামরুল হাসান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ শফিক তপাদার :

চাঁদপুরে শনিবার ৮ জুন  জেলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব ইমরান শাহরীয়ার, রেভিনিউ ডেপুটি কালেক্টর জনাব মো. হেদায়েত উল্যাহ্, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ২০০৮ সালে ঘোষিত “ডিজিটাল বাংলাদেশ” এবং ২০২২ সালের ‘স্মার্ট বাংলাদেশ’ এর মূল স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি মন্ত্রণালয়কে সবসময় বলিষ্ঠ নেতৃত্ব ও বাস্তবমুখী দিক-নির্দেশনা প্রদান করেছেন। ফলে এক সময়ের গতানুগতিক ভূমি ব্যবস্থাপনা আজ ডিজিটাল থেকে রূপ নিচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা’য়। বর্তমানে দেশে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, স্মার্ট ভূমি নকশা, অনলাইনে মর্টগেজ তথ্য যাচাই এবং স্মার্ট ভূমি পিডিয়া সহ ভূমি সংক্রান্ত নানাবিধ কার্যক্রম অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করা যাচ্ছে।