রমজানে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব মানুষের মধ্যে প্রতিদিন বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভুঁইয়া মাসব্যাপি খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন।

রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিয়েছেন তিনি। 

সেই নির্দেশনার অংশ হিসেবে যুবলীগ দেশজুড়ে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছে।

বায়েজিদ ভুঁইয়া বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে লক্ষ্মীপুর জেলায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। রমজানের শুরু থেকে এ কার্যক্রম চলমান রয়েছে।