চাঁদপুর জেলায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সভাঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোঃ শফিক তপাদার,চাঁদপুরঃ


শনিবার ১৬ মার্চ চাঁদপুর জেলায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ এঁর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: ইয়াসির আরাফাত, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সাখাওয়াত জামিল সৈকত, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব রজত শুভ্র সরকারসহ হিজরা সম্প্রদায়ের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন।

উক্ত সভায় হিজড়া জনগোষ্ঠীর জীবিকার নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করার লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া সবাইকে সাথে নিয়ে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।