ডি এন্ড এইচ পরিবারের সদস্যদের মধ্যে কেক কেটে এক হাজার তম ব্লাড ডোনেশন উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ভোলাকোট এবং ভাটরা ইউনিয়নের বর্ডার দুধরাজপুর বাজারে ডি এন্ড এইচ ব্লাড ডোনেশন ক্লাব ও ডি এন্ড এইচ যুব ক্রীড়া সংঘ এর  এক হাজার তম ব্লাড ডোনেশনকে  স্মরনীয় করে রাখতে ক্লাবের সভাপতি ডা:মো:খোরশেদ আলম (মিল্লাত) তার ব্যাক্তিগত ৪৮ তম ডোনেশনের মাধ্যমে কেক কেটে দিনটিকে আরো স্মরণীয় করে তোলেন। 

এই সময়  উপস্থিত ছিলেন ডি এন্ড এইচ ব্লাড ডোনেশন ক্লাব ও ডি এন্ড এইচ যুব ক্রীড়া সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা:মো:খোরশেদ আলম (মিল্লাত), ডি এন্ড এইচ ক্লাবের সদস্য,হারুনর রশীদ,নাইম ভূঁইয়া, হাবিব পাঠান,মাসুদ আলম,রাকিব শেখ,নাইম,দুলাল,হাসান,শাওন,জাবেদ,তুহিন, সিফাত,শাওন,শামীম সহ আরো প্রায় দুই শতাধিক সদস্য এবং ভিডিও কনফারেন্সে যুক্ত চিলেন প্রতিষ্ঠাতা সদস্য রুবেল হোসেন। 

২০১১ সালের  জুন মাসের ০১ তারিখে দুধরাজপুর এবং হিরাপুর দুই গ্রামের ১৬ জন সদস্য মিলে (ডি.এন্ড.এইচ) নামকরণ করে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। ২০১১ সাল থেকে খেলাধুলা,বাল্যবিবাহ,মাদক বিরোধী,এবং বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে ক্লাবটির পরিচিতি পায়।  

যা কালের বিবর্তনে  রামগঞ্জের ১০ টি ইউনিয়নে খুব পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।