চাঁদপুর অঞ্চলের বড়খেরী নৌ পুলিশের হাতে কুখ্যাত জলদস্যু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

কুখ্যাত জলদস্যু ফারুকেকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর জেলার রামগতির বড়খেরী নৌ পুলিশ।

গত বুধবার (৬ মার্চ) দুপুরের দিকে চট্টগ্রামের ডাবল মুরিং থানার মাদারিবাড়ী এলাকা থেকে র‌্যাব-৭ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতার ফারুক মেঘনা নদী থেকে জেলেদের ধরে নিয়ে বিভিন্ন সময় মুক্তিপণ আদায় করে। নদীতে নৌ ডাকাতি তার প্রধান কাজ। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রামের ডাবল মুরিং থানার মাদারিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন লক্ষ্মীপুর রামগতির বড়খেরী নৌ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস আহম্মদ।

মো. ফেরদৌস আহম্মদ বলেন, গ্রেফতার ফারুক একাধিক মামলার আসামি। সে একটি ডাকাতি মামলার প্রধান আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র‌্যাব-৭ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।