চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসানঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

বুধবার  ২৮ ফেব্রুয়ারি  হাজীগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, চাঁদপুর।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ হাজীগঞ্জ উপজেলাধীন হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার, হাটিলা ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিস, হাজীগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।

অত:পর উপজেলা পরিষদ মিলনায়তনে উত্তর রাজারগাঁও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদে ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন-২০২৪ উপলক্ষে

আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জনাব তাপস শীল এঁর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ তোফায়েল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব পংকজ কুমার দে, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব গোলাম ফারুক মুরাদসহ জনপ্রতিনিধিবৃন্দ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে  এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে বিষয়ে মতবিনিময় করা হয়।