রফতানি পণ্যের সংখ্যা বাড়াতে হবে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নিউজ ডেস্ক : 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বৈদেশিক বাণিজ্য এখন অনেক বেশি চ্যালেঞ্জিং, প্রতিযোগিতামূলক এবং জ্ঞান ও নীতিভিত্তিক। তাই এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে বলে জানান তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বস্ত্র খাতের উন্নয়ন ও রফতানিতে ভূমিকা রাখায় জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে ১১টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, রফতানি পণ্যের সংখ্যা বাড়াতে হবে। কয়েক দেশের ওপর নির্ভর না করে বিশ্বের সম্ভাব্য স্থানে রফতানি পণ্যের বাজার ছড়িয়ে দিতে হবে। কূটনৈতিক মিশনগুলোকে কাজে লাগাতে হবে, অগ্রাধিকার দিতে হবে অর্থনৈতিক কূটনীতিতে।