মিয়ানমার পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আসন্ন ভারত সফরে মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকাল পর্যন্ত বিজিপিসহ ২২৯ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে তাদের পরিবারের সদস্যরাও রয়েছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। রাষ্ট্রদূত তার সরকারের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। মিয়ানমার জানিয়েছে নৌরুটে তাদের নাগরিকদের নিয়ে যাবে।’