জমি সংক্রান্ত বিরোধের জেরে দেড় বিঘা জমির ২০০ কলা গাছ কর্তন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী রায়পুরা উপজেলাধীন উত্তর বাখন নগর ইউনিয়নে, উত্তর বাখারনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আউয়াল মিয়ার দেড় বিঘা জমির ২ শত কলা গাছ কর্তনের  এর অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী বিরুদ্ধে।

গত বুধবার সকাল ১০ ঘটিকায় আব্দুল আউয়াল মিয়া, তার কলা খেতে গিয়ে দেখে যে তারই পার্শ্ববর্তী এলাকার আমিনুল হক, দারু মিয়া, ফারুক মিয়া, রায়হান মিয় দা ও দেশীয় দারালো অস্ত্র নিয়ে তার ভোগ দখল করা জমির সমস্ত কলা গাছ কর্তন করে ফেলে, আব্দুল আউয়াল মিয়া কলাগাছ কর্তনের কারণ জানতে চাইলে তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আব্দুল আউয়াল মিয়া বলেন যে দীর্ঘ ৩০ বছর যাবৎ উক্ত জমি আমি ভোগ দখল করে আসিতেছি ও পত্রিক সূত্রে আমি উক্ত জমির মালিক। 

উক্ত ব্যাপারে এলাকাবাসীর কাছ থেকে জানতে চাইলে এলাকাবাসী জানান জমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসতেছে।

প্রতিপক্ষ ফারুক মিয়া এবং দারু মিয়ার কাছে জানতে চাইলে ওনারা বলেন, যে  অত্র ইউনিয়নের চেয়ারম্যান এ ব্যাপারে উক্ত গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে তিন চারটি সালিশ দরবার করে, অদ্যবধি কোন ফয়সালা দিতে পারে নাই।

অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ সাথে যোগাযোগ করল চেয়ারম্যান বলেন,  আমি ব্যাপারটি সুষ্ঠু এবং সুন্দর সমাধানের চেষ্টা করিতেছি।

ভুক্তভোগী আওয়াল মিয়া এ ব্যাপারে রাযপুরা থানায় একটি অভিযোগ দাখিল করেছে। তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সেই গণমাধ্যম কে জানান।