
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফ থানাধীন ফতে আলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড ফতে আলীপাড়ার
মৃত নুর আহমেদের ছেলে একরামুল হক (৩৮)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (৪ ডিসেম্বর) ভোররাতে র্যাব-১৫, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ফতে আলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী একরামুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল। এরই প্রেক্ষিতে গ্রেফতারকৃত ও পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়, যার মামলা নং ৫৫/৮২২ তাং ২৮/১১/২০২৩।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পূর্বে দায়েরকৃত মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
