দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌদি আরবে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশে ফিরেছেন।

তিনি সেখানে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল এসেম্বলিতেও অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিগণের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৫ নভেম্বর ২০২৩ তারিখে সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরব গিয়েছিলেন।