লক্ষ্মীপুরে এসপির উদ্যোগে দু’শত পঞ্চাশটি সিসি ক্যামেরা স্থাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানকে ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হয়। লক্ষ্মীপুর জেলা শহর থেকে উপশহরের গুরুত্বপূর্ণ স্থানে দু’শত পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে আট টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেহমুনী, দক্ষিণ তেহমুনী, ঝুমুর সিনেমা চত্ত্বর, চকবাজার, মিয়ারাস্তা মাথা, বাগ-বাড়ি, উত্তর তেমুহনী, ইটের পুল। এছাড়া উপশহরের জকসিন, ভবানীগঞ্জ ও দালাল বাজার খোয়াসাগর দিঘির পাড় এলাকায় কঠোর নজরদারি ও শহরবাসীর নিরাপত্তা নিশ্চিতে মোট দু’শত পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা বসানো কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ জানান, অপরাধ দমনে লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে দু’শত পঞ্চাশটি সিসি ক্যামরার আওতায় এনেছি। পর্যায়ক্রমে জেলার সকল থানায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কেউ অপরাধ করে পার পাবে না।

উল্লেখ্য, লক্ষ্মীপুর শহরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ২০১৬ সালে পুলিশের পক্ষ থেকে শহরের ঝুমুর সিনেমাহল এলাকা থেকে শুরু করে দক্ষিণ তেমুহনী, আদর্শ সামাদ মোড়, চকবাজার ও বঙ্গবন্ধু চত্বরসহ বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছিল অর্ধশতাধিক সিসি ক্যামরা। তখন পুলিশের এই উদ্যোগ প্রশংসিত হলেও এখন তা অকার্যকর হয়ে আছে।