টেকনাফ থানায় নতুন ওসির যোগদান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ ওসমান গণি। মঙ্গলবার (১৪ নভেম্বর ) সন্ধ্যায় তিনি টেকনাফ মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন। এ সময় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জোবাইর সৈয়দ।

নবাগত ওসি মুহাম্মদ ওসমান গণি কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় থেকে কক্সবাজর জেলার টেকনাফ মডেল থানায় যোগদান করেন। অপরদিকে বিদায়ী ওসি মোঃ জোবাইর সৈয়দকে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বদলি করা হয়েছে। তিনি টেকনাফ মডেল থানায় ওসি হিসেবে প্রায় ৪ মাস কর্মরত ছিলেন।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম (বার) বলেন, পুলিশের নিয়মিত বদলির ধারাবাহিকতায় এই বদলি করা হয়েছে।