চাঁদপুর-হাইমচর-৩ আসনে যাকে নৌকার প্রতীক দিবেন তাকেও নির্বাচিত করতে হবে : মো. তাজুল ইসলাম মিজি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর নির্বাচনী এলাকা ৩ আসনে আগামী জানুয়ারীতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে যাকে নৌকার প্রতীকে নমিনেশন দিবেন তাকেও দলনিরপেক্ষে ভাবে বিজয়ী করতে হবে, বলেন চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ তাজুল ইসলাম মিজি।

সাবেক এই চেয়ারম্যান তাজুল ইসলাম মিজি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার যে ভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে প্রতিনিধিত্ব করছেন এবং উন্নয়ন রোল মডেলে পরিনত করে আসছেন। এই উন্নয়ন দ্বারা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনা কে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার হাত ধরে ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে উন্নয়ন শীল হিসেবে গড়ে তুলেছেন। ১৫ বছর আগের জীবন যাত্রার মান আর বর্তমানে জীবন যাত্রার মান হিসাব করলে শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়া চাড়া কোন বিকল্প পথ নেই। ১৫ বছর আগের রাস্তা ঘাট, বিল্ডিং বাড়ি, স্কুল প্রতিষ্ঠান, শিক্ষার মান, ব্রিজ, সেতু,নদীর নিচে টানেল,পাতাল ট্রেন, মেট্রোরেল, কলকারখানা, চিকিৎসা সেবা,ইত্যাদি উন্নয়নের একমাত্র কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। তাই আমরা চাঁদপুর সহ সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকার প্রতীক দিবেন তাকেও নির্বাচিত করতে হবে।

সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মিজি আরো বলেন, দেশে গরীব দুঃখী অসহায় মানুষের একমাত্র নেত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সরকার। আমরা জনগনের কাছে উন্নয়ন মূলক কাজগুলো তুলে ধরার দরকার, দলের মধ্যে বেদাবেদ ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে যেও আসুক, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে এবং উন্নয়ন দ্বারা অব্যহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে।

চাঁদপুর – হাইমচর নির্বাচনী এলাকা ৩ আসনে
১৫ বছরে যে সব কাজ হয়েছে,তাই এই উন্নয়ন দ্বারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তাকেও আমাদের নির্বাচিত করতে হবে।