চাঁদপুরের বালিয়া ইউপিতে ভিজিডি কার্ডের চাল বিতরন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় ইউনিয়নের কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণে উপস্থিত ছিলেন ইউপি সচিব তাসলিমা বেগম, ইউনিয়ন পরিষদের ত্যাগ অফিসার, ওয়ার্ড মেম্বার দীপু মিয়াজী, কাদির গাজী,নেছার আহমেদ তালুকদার, মনির হোসেনসহ ইউনিয়নের ওয়ার্ড সদস্যগন উপস্থিত ছিলেন।

ইউনিয়নের ১শত ২০ জন উপকার ভোগীর মাঝে ৩মাসের চাল এক সাথে বিতরণ করা হয়।