

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড় ভূঁইয়া বাড়ির সামনে থেকে ভোলাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার বেহাল দশা ভোগান্তিতে পড়েছেন শত শত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ২০০মিটার/৬০০ফিট রাস্তার অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার সাধারণ মানুষ। গ্রামের প্রায় হাজার মানুষ এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকে।সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ষার বৃষ্টির পানিতে রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাটি ভেঙে পড়েছে। পথচারীদের জন্যও দুর্বোধ্য হয়ে উঠেছে এ রাস্তাটি। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। এমনকি রাস্তাটির কিছু কিছু জায়গা পানির নিচে তলিয়ে যায় তাই চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।৯নং ভোলাকোট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভোলাকোট গ্রামের প্রায় ৩০০টি পরিবারের প্রধান রাস্তাটি মাটির হওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গ্রামের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা না হওয়ায় গ্রামের মানুষকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টিতে একাধিক স্থানে ছোট-বড় খানাখন্দে পরিণত হচ্ছে রাস্তাটি, অনেক জায়গায় রাস্তার দুই ধারের মাটি সরে গিয়ে রাস্তা ভেঙ্গে পড়ছে।এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করছে ইউনিয়নের বিভিন্ন বড় রাস্তাসহ অনেক ছোটখাটো রাস্তা পাকা করণ করলেও এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা।পাকা করণ তো দূরের কথা রাস্তায় মাটি বড়াট করে উঁচু করা হচ্ছে না।স্থানীয় মোঃ মানিক ভূঁইয়া জানান, দশঘরিয়া -পানিওয়ালা সংযোগ সড়ক থেকে সংশ্লিষ্ট সড়কটির ভোলাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তাটির দৈর্ঘ ২০০ মিটার/৬০০ ফিট পর্যন্ত এই রাস্তা এতটাই খারাপ যে ভ্যান গাড়িসহ ছোট বড় একটা গাড়িও ঢুকতে সাহস পায় না, আর বৃষ্টি হলে তো কথাই নেই গাড়িতো দূরের কথা পায়ে হেটেও যাওয়া যায় না। আমরা রাস্তার সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধির শরণাপন্ন হলেও কোন প্রতিকার পাচ্ছি না। আমাদের রাস্তার করুন অবস্থা কিন্তু দেখার কেউ নেই।এলাকার স্থানীয় লোকদের মধ্যে লতিফ ভূঁইয়া,বিল্লাল ভূঁইয়া,এস্কান্দর মির্জা,আবুল কাশেম,মাওলানা মহশিন,বাচ্চু ভুঁইয়া,বাবুল ভূঁইয়া,হান্নান ভূঁইয়া জানান, দীর্ঘদিনেও রাস্তা উন্নয়ন ও সংস্কার করা হয়নি। তাই যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাই কঠিন। রাস্তার বেহাল দশার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থীদের চরম কষ্টে প্রতিষ্ঠানে যেতে হয়। রাস্তাটির সংস্কার হলে প্রাথমিক শিক্ষার্থী,নির্বাচন কেন্দ্র আসা ভোটার এবং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিগনকে এই রাস্তার বেহাল দশার জন্য চরম ভোগান্তিতে পড়তে হয়। ,সরকারি ডাকঘরে আসা লোকজনের ভোগান্তি,মসজিদে আসা ধর্মপ্রাণ মুসুল্লিদের সহ সর্বস্তরের মানুষের চলাচলের পথ সুগম হবে।স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোটা পড়ার পরেই কাঁদা পানিতে একাকার হয়ে যায়। কাঁদায় চলতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে গিয়ে গন্তব্যে যাবার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হন।শিক্ষার্থীরা সময় মতো স্কুলে যেতে পারে না। পাকাকরণের অভাবে এখন চলাচলের অযোগ্য। তাই পাকা করা জন্য এলাকার সর্বসাধারণ জনগণ প্রত্যাশা এবং এ ব্যাপারে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com