

৭ দফা দাবী বাস্তবায়নে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সদর উপজেলা শাখা।
মঙ্গলবার (৪ মার্চ-২০২৫) দুপুরে সংগঠনের উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মো: রেজওয়ানুল ইসলাম রিজু ও সাধারণ সম্পাদক ফরহাদের নেতৃত্বে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো কামরুজ্জামান সরকারকে স্মারকলিপি প্রদান করেন। এ সময় সংগঠনের সদস্য সহ-সভাপতি আলহাজ্ব শমসের আলী,সদস্য সেলিম,সিরাজুল ইসলাম, আব্দুল বাসেদ, রমজান আলী,তামিম,জাকির হোসেন রাজা, লাইছুর রহমান লিপু, রতন কুমার সাহা রেন্টুসহ ২৮টি ভাটার মালিকগণ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জিগজাগ ভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, ইটভাটা বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে, মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়ন নেয়ার বিধান বাতিল, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা, দীর্ঘ মেয়াদী পূর্নাঙ্গ নীতিমালা প্রনয়ন করতে হবে। বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির উপজেলা সভাপতি মো: রেজওয়ানুল ইসলাম রিজু জানান, প্রায় দেড় হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে এই ইটভাটাগুলোতে।
৩৫/৩৬ বছর ধরে চলে আসছে এসব ভাটা। কাষ্টমস ভ্যাট, জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, শ্রম অধিদপ্তরের লাইসেন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর প্রায় ২০লাখ টাকা রাজস্ব দিয়ে আসছে মালিকরা। এছাড়া ইটভাটা পরিচালনায় অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ, এনজিও এর লোন রয়েছে। এসব ভাটা বন্ধ করলে চরম বিপাকের মধ্যে পড়বে মালিক শ্রমিকরা। তিনি আরো জানান,ইট ভাটা বন্ধ হয়ে গেলে ২ লক্ষ পরিবার বেকার হয়ে পড়বে এছাড়াও প্রতিটি ভাটার বিপরীতে এক কোটির উপরে ব্যাংক ঋণ যাহা প্রায় ৮ হাজার কোটি টাকা উপরে। ভাটা বন্ধ হয়ে গেলে ব্যাংক ঋণ অনাদায় থেকে যাবে। ২০১৩ সনের ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতি উল্লেখ থাকলেও উক্ত আইনের ৮(৩)(ঙ)(খ)উপধারায় দূরত্ব নির্দিষ্ট করণে দেশের কিছু ইট ভাটার মালিকগণ ছাড়পত্র লাইসেন্স পাচ্ছেন না। দাবি আদায়ের লক্ষ্যে ইট ভাটা প্রস্তুতকারী মালিকদের ডাকে আগামী ১১ মার্চ দিনাজপুর জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com