
স্বাস্থ্য ডেস্ক : দেশে হাম ও হামের মতো উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে অন্তত ২৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৪৪ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ২ হাজার ৪০৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৪৯৭ জন সন্দেহভাজন রোগী শনাক্ত করা হয়েছে।
এর মধ্যে চিকিৎসা শেষে ৬ হাজার ৬০৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com