১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে জামায়াতের প্রতিনিধি দলের ডিএমপির সাথে বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বকালের সর্ববৃহৎ এ সমাবেশ বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। আজ সকালে ডিএমপি কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে সমাবেশের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিস্তারিত আলোচনা করেন ও সহযোগিতা কামনা করেন। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন নেতৃবৃন্দ।

ডিএমপির বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে আরো ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণে সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ।