

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে সমান ভোট পাওয়া ও বন্ধ ঘোষণা করা প্রায় ১৯টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোটগ্রহণ করা হচ্ছে।
ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৩৭ অনুযায়ী চলতি বছরের ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপ ও ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ও অন্যান্য ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সমান ভোট পাওয়া ও বন্ধ-ঘোষিত ভোটকেন্দ্রের ভোটগ্রহণ ২১ মার্চ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, ৭টি ইউপিতে ইভিএমের মাধ্যমে ও বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এসব ওয়ার্ডের ভোটগ্রহণ করতে নির্বাচন কমিশন সচিবালয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। মনিটরিং সেল কন্ট্রোল রুম থেকে নির্বাচনের সার্বিক বিষয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com